ঢাকাMonday , 26 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইম ব্যাংক ও উত্তরা মোটরসের সমঝোতা স্মারক স্বাক্ষর

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : যৌথভাবে মোটরসাইকেল ফাইন্যান্সিং ও কার লোনে ক্রেতাদের বিশেষ সেবা দিতে প্রাইম ব্যাংক ও উত্তরা মোটরস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এ এন এম মাহফুজ এবং উত্তরা মোটরসের পরিচালক (অর্থ ও প্রশাসন) এ বি এম হুমায়ুন কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ এবং উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।