ঢাকাSunday , 25 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানের ফিরতি হজ ফ্লাইট বিঘ্নিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যান্ত্রিক ত্রুটির কারণে হজযাত্রী পরিবহনে শিডিউল বিপর্যয় হয়েছে। এতে সৌদি আরবে চরম দুর্ভোগে পড়েছেন দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজিরা।
বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছু হাজিকে সময় মতো ঢাকায় ফেরত আনার কার্যক্রম বিঘ্নিত হয়েছে। বিমান কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ও নিজ খরচেই ওইসব হাজিদের প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়ার পাশাপাশি অতি দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করছে।
তাই হজের ফিরতি ফ্লাইটের যাত্রীদের আত্মীয়-স্বজনদের উদ্বিগ্ন না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেছে।