ঢাকাSaturday , 24 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মিনারে অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহ।
শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মোজাফফর আহমদের জানাজা শেষে ও শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।
তাকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে তার রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ এসেছেন। এখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ যোহর বায়তুল মোকাররম মসজিদে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাত ৭টা ৪৯ মিনিটে বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তার বয়স হয়েছিল ৯৭ বছর।
আগামীকাল রোববার কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিজ গ্রামে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
অধ্যাপক মোজাফফর আহমদ মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন। এছাড়া ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং স্বাধীনতাযুদ্ধে তার ভূমিকা অবিস্মরণীয়।