ঢাকাWednesday , 21 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনা ভয়াবহ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান উত্তেজনা জটিল এবং ভয়াবহ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘ধর্মীয় দিক বিবেচনায় কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনা খুবই ভয়াবহ এবং জটিল। কাশ্মীর খুব একটি জটিল এলাকা। সেখানে হিন্দু-মুসলিমের সম্মিলিত বসবাস। এলাকাটি নিয়ে দুই দেশের মধ্যে সংকট নিরসনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
ট্রাম্প জানান, ফ্রান্সে জি-৭ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার সাক্ষাৎ হবে। সেখানে কাশ্মীরের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে সোমবার কাশ্মীর নিয়ে উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নরেন্দ্র মোদি ও ইমরান খানের সঙ্গে ফোনালাপের বিষয়টি মঙ্গলবার এক টুইটে জানিয়েছেন ট্রাম্প।