ঢাকাWednesday , 21 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগের আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ব্রুনাই দারুচ্ছালামের উদ্যোক্তাদের বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
বুধবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুচ্ছালামের হাইকমিশনার হাজী হারিস উসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতকালে মন্ত্রী ও হাইকমিশনার দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ ও ব্রুনাই দারুচ্ছালামের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
হাইকমিশনার হাজী হারিস উসমান তার দেশের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির উল্লেখ করে বাংলাদেশেও তা বাস্তবায়ন করা যায় বলে মত প্রকাশ করেন।
মন্ত্রী তাকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশে যেহেতু ভূমির স্বল্পতা আছে কাজেই আমরা প্রচলিত ল্যান্ডফিলের পরিবর্তে অন্য উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কাজ করছি। এক্ষেত্রে ব্রুনাই দারুচ্ছালামের উদ্যোক্তাদের বিনিয়োগ প্রস্তাবনা স্বাগত জানানো হবে।’
এ সময় ব্রুনাই দারুচ্ছালামের বেসরকারি প্রতিষ্ঠান নোরকন সান্ডারিং বারহাদের প্রতিনিধি ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।