ঢাকাSaturday , 10 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রতি বছরের মতো এবারও দলীয় নেতাকর্মী, লেখক-সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন গণভবনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথমে দলীয় নেতাকর্মী, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
পরে প্রধানমন্ত্রী দ্বিতীয় ধাপে বেলা ১১টা থেকে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, জ্যেষ্ঠ সচিব এবং সচিব মর্যাদার কর্মকর্তা, বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।