ঢাকাFriday , 9 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি কাশ্মীর ইস্যু নিয়ে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ‘কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে বাংলাদেশের কেউ জলঘোলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
শুক্রবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা এ ধরণের কাজ করতে পারে তারা আমাদের নজরদারিতে রয়েছে।’
ঈদে নিরাপত্তা উপলক্ষে সংবাদ সম্মেলনে র‍্যাব প্রধান বলেন, ‘কোন সুস্থ চিন্তার মানুষ কাশ্মীর ইস্যু নিয়ে কিছু করবে মনে হয় না। তাছাড়া আমাদের যারা জলঘোলা করার চেষ্টা করে তারা সংখ্যায় অনেক কম। তারা উগ্রবাদি। জনগণও তাদের চেনেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিষয়ে সতর্ক আছে।’
সামনে দু’টি বড় ইভেন্ট আছে উল্লেখ করে বেনজীর বলেন, ‘ঈদুল আজহা ও ১৫ আগস্ট। দুটিকে সামনে রেখে ঈদের আগে, ঈদের দিন ও ঈদ পরবর্তী নিরাপত্তা সাজানো হয়েছে। হাটে দেশজুড়ে র‌্যাব সদস্যরা কাজ করছেন। জাল টাকা ও অজ্ঞানপার্টির তৎপরতা রোধে তারা তৎপর আছেন। ঈদযাত্রা নির্বিঘ্নে করতে প্রতিটি বাস-লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ চলছে। আর যারা বাড়ি যাবেন তারা নিজেদের বাসাবাড়ি দরজা-জানালা বন্ধ এবং তালা মেরে যাবেন।’