ঢাকাThursday , 8 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মশা নিধনে ৮১ কোটি টাকা থোক বরাদ্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার বিভাগ মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য দেশের সিটি কর্পোরেশনসমূহকে ৫১.৫ কোটি ও পৌরসভাগুলোতে ৩০ কোটি, মোট ৮১.৫ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছে।
এছাড়া স্থানীয় সরকার বিভাগ ও দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটি বাতিল করা হয়েছে।
দেশব্যাপী মশক নিধন কার্যক্রম তদারকি আরও কার্যকর করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে গত ১৬ জুলাই থেকে একটি নিয়ন্ত্রণ সেল খোলা হয়েছে। যুগ্মসচিব পর্যায়ের ৮ জন কর্মকর্তাকে ৮টি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। নিয়ন্ত্রণ সেলের ফোন নম্বর : ৯৫৭৩৬২৫। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কীটনাশক ক্রয় সংক্রান্ত বিষয়ে ১০ সদস্যবিশিষ্ট কারিগরি কমিটি গঠন করেছে। স্থানীয় সরকার বিভাগও মশক নিধন ওষুধের কার্যকারিতা নিশ্চিতকরণে ৭ সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি গঠন করেছে।
মশক নিধন অভিযান যথাযথ বাস্তবায়ন, সমন্বয় সাধন ও নিবিড় তদারকির জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ১ জন করে ১২৯ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
দুই সিটি কর্পোরেশন ঢাকা শহরে এডিস মশার প্রজননস্থল সনাক্তকরণে মোবাইল কোর্ট পরিচালনা করছে। সিটি কর্পোরেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে অ্যারোসল স্প্রে বিতরণের পাশাপাশি ঢাকা ছাড়ার প্রাক্কালে সকল যানবাহনে কীটনাশক স্প্রে করছে।