ঢাকাTuesday , 6 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিন্নির বিষয়ে বিস্তারিত শুনবেন হাইকোর্ট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের ওপর শুনানির দিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মিন্নির আইনজীবী জেড আই খান পান্না জামিন আবেদনের ওপর শুনানি করতে চাইলে আদালত তাকে বলেন, এ মামলা আমরা বিস্তারিত শুনব। তাই অনেক সময় লাগবে। আমরা যদি এ মামলা আজ শুনানি করি তাহলে অন্য মামলাগুলো শোনার সময় পাব না। এ কারণে এ মামলা শুনানির জন্য আমরা শেষের দিন বৃহস্পতিবার রাখছি।’ আদালতে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল আয়শা সিদ্দিকা মিন্নির জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।
গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তাকে ওই দিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ১৭ জুলাই মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বরগুনার আদালতে মিন্নির জামিন আবেদন জানালেও তার জামিন মেলেনি। নিম্ন আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন মিন্নির আইনজীবীরা।