ঢাকাMonday , 5 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর নিয়ে ট্রাম্পকে এখনই মধ্যস্থতার আহ্বান ইমরানের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনই মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার বেশ কয়েকটি টুইটে তিনি এ আহ্বান জানান।
এর একদিন আগে পাকিস্তান অভিযোগ করেছে, ভারত কাশ্মীরে নিষিদ্ধঘোষিত গুচ্ছবোমা ব্যবহার করছে এবং এতে দুজন নিহত ও ১১ জন আহত হয়েছে। ভারত অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।
রোববার টুইটে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চেয়েছিলেন। এটা করার এটাই সময় কারণ ভারতীয় দখলদার বাহিনীর কার্যকলাপে নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। এতে আঞ্চলিক সমস্যা আরো বাড়বে।’
গত মাসে ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরকালে ট্রাম্প জানিয়েছিলেন, কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী মোদি তাকে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছিলেন। ট্রাম্পের এই বক্তব্যের পর ভারতে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। কারণ কাশ্মীর সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত।
এদিকে শনিবার ভারত জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা দিয়ে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) সাত থেকে আট জনের একটি দল ভারতে প্রবেশের চেষ্টা করে। ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয় ব্যাটের পাঁচ সদস্য। বোববার তাদের দেহ পাকিস্তানকে ফেরত নিতে বলেছে ভারত। পাকিস্তান অবশ্য শনিবারই ভারতের এ দাবি অস্বীকার করেছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানের কার্যকলাপ এবং মৃতদেহ নিয়ে ভারত যে দাবি করেছে, আমরা তা অস্বীকার করছি।’