ঢাকাSunday , 4 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি ট্যাংকার আটক করেছে ইরান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগর থেকে একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। কয়েকটি আরব দেশ থেকে তেল পাচারের সময় এটিকে আটক করা হয় বলে রোববার ইরানের বিপ্লবী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে।
বিপ্লবী বাহিনীর কমান্ডার রামিজান জিরাহি বলেছেন,‘আইআরজিসির নৌসেনারা পারস্য উপসাগর থেকে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার আটক করেছে, যেটি কিছু আরব দেশ থেকে তেল পাচার করছিল।’
ট্যাংকারের সব নাবিককে আটক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ট্যাংকারটি সাত লাখ লিটার তেল বহন করছিল। ট্যাংকারে বিভিন্ন দেশের সাত জন নাবিক ছিল।’
এর আগে গত মাসে সমুদ্র আইন লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি থেকে একটি ব্রিটিশ ট্যাংকার আটক করেছিল ইরান। এর আগে অবশ্য জিব্রাল্টার থেকে ইরানি ট্যাংকার আটক করেছিল ব্রিটেন। পাল্টাপাল্টি এই পদক্ষেপের জেরে পশ্চিমাদের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কের যেমন অবনতি ঘটেছে, তেমনি মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনাকে উস্কে দিচ্ছে।