ঢাকাSunday , 4 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাম লেনে গাড়ি দাঁড়ালেই জরিমানা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সড়কের বাম লেন দখল করে গাড়ি দাঁড়ালে জরিমানা (রেকার) করতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রোববার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে ‘পথচারীর করণীয়’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি এবং ‘ক্যাশ কার্ডের মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানা আদায় ব্যবস্থা’র উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।
ডিএমপি কমিশনার বলেন, চলন্ত গাড়ির চালক মোবাইল ফোনে কথা বললে মনোযোগ থাকে না। এতে অনেক প্রাণহানি ঘটে। তাই গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বললে চালককে আটক করে গাড়ি জব্দ করা হবে।
জরিমানার টাকার জন্য চালক ও গাড়ির কাগজপত্র জব্দ করা হবে না, জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, চালক তার জরিমানা টাকা এখন থেকে অন স্পটে যেকোনো ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, ক্যাশ, বিকাশ, রকেট ও অন্যান্য কার্ড ব্যবহার করে পরিশোধ করতে পারবেন। এতে গাড়ি চালক বা মালিক হয়রানি থেকে মুক্ত থাকবেন। আগে এই টাকা আদায়কালে সীমাহীন অনিয়ম ছিল, দুর্নীতি হতো। ২ হাজার টাকা নেয়া হলেও অল্প টাকা সরকারি কোষাগারে জমা করা হতো। এখন তা আর হবে না।