ঢাকাSunday , 4 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেপ্টেম্বরেই ডেঙ্গু নিয়ন্ত্রণের টার্গেট সরকারের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের টার্গেট নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
রোববার রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে তিনি এ কথা জানান।
সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের প্রতিটি সংস্থা তাদের সর্বশক্তি দিয়ে ডেঙ্গু মোকাবেলায় কাজ করে চলেছে। এর সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, পাড়া-মহল্লায় সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের নাগরিক ডেঙ্গু মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন আগামী সেপ্টেম্বরের পহেলা সপ্তাহকে সামনে রেখে এই ডেঙ্গু মোকাবেলায় দিনরাত কাজ করে চলছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনসচেতনতা গণজাগরণে পরিণত হতে চলেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে আমি আশা করছি, খুব শিগগিরই নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে কমে আসবে ইনশাল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এছাড়া আওয়ামী লীগে নেতাদের মধ্যে আবদুর রহমান, মির্জা আজম, এনামুল হক শামীম, এস এম কামাল, শাহ আলম মুরাদও উপস্থিত ছিলেন।