ঢাকাSaturday , 3 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন আইএনএফ চুক্তিতে চীনকেও রাখতে চান ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে নতুন কোনো পরমাণু ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলে তাতে চীনকেও রাখতে তিনি আগ্রহী।
শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, তিনি দুই দেশের সঙ্গেই এ বিষয়ে কথা বলেছেন এবং তারা ‘অনেক, অনেক বেশি উদ্বেলিত।’
শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে সরে গিয়েছে যুক্তরাষ্ট্র। শীতল যুদ্ধের সময় সম্পাদিত এই চুক্তিতে,ইউরোপে ৫০০ থেকে পাঁচ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এমন স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে মস্কো ও ওয়াশিংটনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ওয়াশিংটন চুক্তি থেকে সরে যাওয়ায় বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে বলে পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন। যুক্তরাষ্ট্রের আভিযোগ, নতুন ধরণের ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রাশিয়া প্রথমে চুক্তি লঙ্ঘন করেছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।
আইএনএফ থেকে সরে যাওয়ায় বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতা কীভাবে রুখবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তার প্রশাসন নতুন একটি পরমাণু চুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলছে। এতে ‘তারা কিছু জায়গা থেকে সরে আসবে, আমরাও সরবো। কোনো কোনো ক্ষেত্রে আমাদের নিশ্চিতভাবে চীনকেও অন্তর্ভুক্ত করা উচিত’, বলেন তিনি।
তিনি বলেন, এ ধরণের কোনো চুক্তি হলে তা ‘বিশ্বের জন্য ভালো কিছুই হবে’এবং তার বিশ্বাস এটা হবে।