ঢাকাSaturday , 3 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু সংকট মোকাবেলার চেষ্টা চলছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং এ সংকট থেকে বের হওয়ার চেষ্টা চলছে।
শনিবার দুপুরে জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাইলেই ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয়। সবাই সমন্বিতভাবে একসঙ্গে কাজ করতে হবে। দীর্ঘদিন এর বিরুদ্ধে কাজ করতে পারলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আমি কলকাতার কয়েকজনের সঙ্গে কথা বলেছি। দীর্ঘ দুই বছর ড্রেন-নালা পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রম চালানোর পর কলকাতাকে ডেঙ্গুমুক্ত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে আমাদের সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থাগুলো ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে।’
মন্ত্রী বলেন, ‘সিলেটে ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং চালু হয়েছে। ঢাকায়ও ওয়ার্ড ভিত্তিক বিট পুলিশিং আছে। যেসব জায়গায় বিট পুলিশের নেই, সেসব জায়গায় এটি করা হবে। বিট পুলিশিং যেসব জায়গায় আছে সেসব জায়গায় পুলিশ ডেঙ্গু প্রতিরোধে কাজ করবে- এ ধরণের নির্দেশনা দেওয়া হয়েছে।’
কিছুদিন আগে পদ্মা সেতুতে মাথা লাগবে- এমন গুজব ছড়িয়ে পড়ে। তবে জনসচেতনতা তৈরি করায় বিষয়টি মানুষ বুঝতে পেরেছেন। এ ধরনের গুজব কেউ ছড়ালে মানুষ তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করছে বলেও তিনি জানান।