ঢাকাSaturday , 3 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে বাড়ি ফেরায় সতর্ক থাকার পরামর্শ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঈদের বাড়ি ফিরতে ডেঙ্গু সম্পর্কে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে কোনো আতঙ্কে কান না দিতেও বলেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের পচ্ছিন্নতা অভিযানের সময় সড়ক ও সেতুমন্ত্রী এই পরামর্শ দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘একটা মহল আতঙ্ক ছড়াচ্ছে, যেন ঈদের সময় বাড়ি-ঘরে না যায়। বাড়ি-ঘরে কেন যাবেন না, সবারই ইচ্ছা আছে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করার। সবাই বাড়ি যাবেন, কিন্তু সতর্ক থাকবেন। এটা হলো আমাদের অনুরোধ। ডেঙ্গু সম্পর্কে সতর্ক থাকবেন।’
সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের দিয়ে আওয়ামী লীগ মনিটরিং সেল গঠন করছে জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিশ মশা প্রতিরোধে কাজ চলছে। এটাকে একটা লড়াই হিসেবে নিয়েছি। ডেঙ্গুমুক্ত বাংলাদেশ শেখ হাসিনার নির্দেশ। পরিচ্ছন্ন বাংলাদেশ এই অঙ্গিকারে আমরা নেমেছি।’
‘গতকাল আমরা বিএমএ এবং স্বাচিবের নেতাদের সঙ্গে কথা বলেছি। সারা বাংলাদেশে চিকিৎসকদের পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হবে। দেশের সর্বত্রই এই মনিটরিং সেল ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা, শনাক্তকরণ, পরীক্ষা, চিকিৎসা, কোনো অবহেলা হচ্ছে কি না এই সব বিষয় দেখবে।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সেল গঠন করা হচ্ছে। যতদিন না পরিচ্ছন্ন বাংলাদেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে পারব, ততদিন আমাদের লড়াই চলবে।’
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।