ঢাকাWednesday , 31 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কারাগারে থাকা বরখাস্তকৃত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনের মামলার শুনানি শেষে বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
গত ২৪ জুলাই ডিআইজি মিজানের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য বুধবার (৩১ জুলাই) ধার্য করে দেন।
আজ আসামি পক্ষে জামিন শুনানি করেন এহেসানুল হক সমাজী। দুদকের পক্ষে জামিনের বিরোধীতা করেন মোশাররফ হোসেন কাজল।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে গত ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।