ঢাকাMonday , 29 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রের মৃত্যু: তদন্ত হচ্ছে, অপরাধ প্রমাণ হলে শাস্তি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যুগ্ম সচিবের গাড়ির অপেক্ষায় ফেরি ছাড়তে তিন ঘণ্টা বিলম্বের কারণে অ্যাম্বুলেন্সে এক স্কুলছাত্রের মৃত্যু খতিয়ে দেখতে তদন্ত কমিটি কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির শাস্তি হবে বলেও জানান তিনি।
সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নড়াইলের কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাসকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বজনরা। সেদিন রাত ৮টায় অ্যাম্বুলেন্সটি যখন কাঁঠালবাড়ি ১ নম্বর ফেরিঘাটে পৌঁছায় তখন কুমিল্লা নামে একটি ফেরি ওই ঘাটেই ছিল। কিন্তু সরকারের এটুআই প্রকল্পে দায়িত্বরত যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডলের গাড়ি যাবে-এই নির্দেশনা থাকায় ফেরি ছাড়তে দেরি করে ঘাট কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত রাত ১১টার দিকে যুগ্ম সচিবের গাড়ি ঘাটে পৌঁছানোর পর ফেরি ‘কুমিল্লা’ রওনা হয়। কিন্তু মাঝ নদীতে অ্যাম্বুলেন্সেই মারা যায় ১১ বছর বয়সী তিতাস।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, এখানে যে যত প্রভাবশালী হোক না কেন; আমাদের বা সরকারে হোক না কেন; অন্যায় করে পার পাবে না। প্রত্যেকটা বিষয় তদন্ত হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অন্যায় করে তার শাস্তি হতেই হবে।’
এ সময় প্রিয়া সাহার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘প্রিয়া সাহার ব্যাপারটি, তার পেছনে কি কেউ নেই। নিশ্চই আছে। এটা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। কাদের পরামর্শে কাদের উস্কানিতে এটাও আমাদের গভীরভাবে দেখা হচ্ছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাপা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।