ঢাকাSunday , 28 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ২৩

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় শেষকৃত্য থেকে ফেরার পথে বোকো হারামের হামলায় ২৩ জন নিহত হয়েছে। শনিবার দেশটির বোর্নো রাজ্যে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় মিলিশিয়া নেতা বুনু বুকার মুস্তফা সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে জানিয়েছেন, গ্রিনিচ মানসময় সকাল সাড়ে ১০টার দিকে রাজ্যের রাজধানী মাইদুগুরির এনগানজাই জেলায় শেষকৃত্য সেরে কবরস্থান থেকে ফিরছিল এক দল লোক। এসময় তিনটি মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা তাদের ওপর গুলি চালায়।
তিনি বলেন, ‘হামলার স্থল থেকে আমাদের লোকজন ২৩টি মৃতদেহ উদ্ধার করেছে।’
মুস্তফা জানান, ওই লোকগুলো এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন। তারা বাদু কুলুউ গ্রামে ফিরে যাচ্ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘সকালে টেলিফোনে আমি বাদু কুলুউর কাছে বোকো হারামের হাতে ২৩ জন নিহতের খবর পেয়েছি।’