ঢাকাSunday , 28 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় বিরোধীদের মিছিল থেকে গ্রেপ্তার ১ হাজার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদলীয় সদস্যদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবির বিক্ষোভ থেকে রাশিয়ায় এক হাজারের বেশি লোককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাজধানী মস্কো থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রেসিডেন্ট পুতিনের কঠোর শাসনের বিরুদ্ধে এটাকে এ যাবতকালের সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে।
পর্যাপ্ত সমার্থকদের প্রকৃত স্বাক্ষর জোগাড় করতে না পারার অভিযোগে ৮ সেপ্টেম্বরে মস্কোর স্থানীয় নির্বাচনে বিরোধীদলীয় সদস্যদের প্রার্থীতার সুযোগ বাতিল করে দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন। কর্তৃপক্ষ এরপরই এই বিক্ষোভকে অবৈধ বলে ঘোষণা করেছিল। অননুমোদিত বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ার কারণে বুধবার নাভালনিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার বিক্ষোভ কর্মসূচিতে কয়েক হাজার লোক যোগ দিয়েছিল। তারা ‘পুতিনবিহীন রাশিয়া’ ও ‘পুতিন পদত্যাগ করো’ শ্লোগান দেয়। এ সময় দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ও লোকজনকে আটক করে। অন্ততপক্ষে একজন নারী ও একজন পুরুষ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
বেসরকারি পর্যবেক্ষক গোষ্ঠী ওভিডি-ইনফো জানিয়েছে, পুলিশ অন্তত এক হাজার ৬৭ জন বিক্ষোভকারীকে কর্মসূচির আগে বা পরে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভে সাড়ে তিন হাজারের বেশি লোক অংশ নিয়েছে। এদের মধ্যে প্রায় ৭০০ সাংবাদিক ও ব্লগার ছিল।