ঢাকাSunday , 28 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ১৪ জেলায় ৭৫ জনের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বন্যায় দেশের ১৪ জেলায় এ পর্যন্ত ৭৫ জন মারা গেছেন।
রোববার সচিবালয়ে বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘৬ থেকে ৭ জুলাই সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। আর ১০ জুলাই উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। ক্রমান্বয়ে ২৮ জেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যার পূর্বাভাসের পর আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। এ ছাড়া পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়।’
বন্যাকবলিত জেলাগুলোতে ত্রাণ বরাদ্দের তথ্য তুলে ধরে এনামুর রহমান বলেন, ‘প্রথম পর্যায়ে বিশেষ বরাদ্দ হিসেবে ২২টি জেলায় ৬ হাজার ৬০০ মেট্রিক টন চাল বরাদ্দ এবং ১ কোটি ২০ লাখ টাকা নগদ বরাদ্দ দিয়েছি ।’