ঢাকাSunday , 28 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নৌকাডুবিতে বাংলাদেশি কেউ থাকার তথ্য মেলেনি

Link Copied!

নিউজ ডেস্ক : লিবিয়া উপকূলে ডুবে যাওয়া একটি নৌকার ৫৫ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। এতে বাংলাদেশি কারো প্রাণহানি হয়েছে কিনা তেমন তথ্য এখনো পাওয়া যায়নি।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে।
তিন শতাধিক যাত্রী নিয়ে বৃহস্পতিবার নৌকাটি ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলো। ত্রিপোলি থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে কোমাসের কাছে নৌকাটি ডুবে যায়।
মন্ত্রণালয়ের হাতে থাকা তথ্য মতে, নৌকার যাত্রীদের অধিকাংশই সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলের বাসিন্দা। অন্যদের খোঁজ করতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এ নৌকাডুবির ঘটনাকে চলতি বছরে ‘ভূমধ্যসাগরের সবচেয়ে শোচনীয় ঘটনা’বলে বর্ণনা করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
প্রসঙ্গত, চলতি বছরের প্রথম চার মাসে ভূমধ্যসাগরের এ রুটে প্রায় ১৬৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রতি বছর শত শত শরণার্থী এমন দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। এর মধ্যে মে মাসে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে ৬০ জন নিহত হন। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ছিলো।