ঢাকাSaturday , 27 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : এসিড মশা এবং ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেন, ‘দুর্যোগ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং মানবিক সহায়তাসহ যেকোনো প্রতিকূল পরিবেশে দেশের জনগণের নিরাপত্তায় সরকার আন্তরিকভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। ডেঙ্গু রোগ এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। এর মধ্যে এসিড মশা এবং ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে সরকার চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে’।
শনিবার কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ৫২তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গত মাসের শুরু থেকেই ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। সরকারি হিসাবে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় সাত হাজারের মতো। যদিও হাসপাতালে খোঁজ নিলে মৃত্যুর সংখ্যাটি বেশিই আসে।
ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা কমিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়েছে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকায় ডেঙ্গু আক্রান্তের পরিমাণ কমিয়ে আনতে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মশা নিধনে রাত-দিন কাজ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশেব্যাপী মশা নিধন সপ্তাহ চলছে। জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত মশা নিধনের এই কর্মসূচি পালন করা হচ্ছে।
তাজুল ইসলাম বলেন, ‘এসিড মশা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের জনসচেতনতা প্রয়োজন। ঘরের ছাদ, ফুলের টব এবং বাড়ির আঙ্গিনায় জমে থাকা পরিষ্কার বৃষ্টির পানি থেকে এসিড মশা জন্ম নেয়। জমে থাকা পানি নিষ্কাশনের মাধ্যমে এসিড মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। বাথরুমের কমোডে জমে থাকা পানিতেও এসিড মশা জন্মায়। সে জায়গায় সিটি কর্পোরেশনের কাজ করার সুযোগ কম। আমরা মনে করি আমাদের জনগণ মানসিকভাবে সচেতন হলে এসিড মশা জন্মাবে না এবং ডেঙ্গু আক্রান্তের পরিমাণ কমিয়ে আসবে’।
বার্ডের লালমাই অডিটোরিয়ামে দুই দিনব্যাপী ৫২তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, সম্মেলনের আহবায়ক ও বার্ডের পরিচালক মিলন কান্তি ভট্টাচার্র্র্য্য ও বার্ডের পরিচালক (প্রশাসন) ড. মো. শফিকুর ইসলামসহ বার্ডের বিভিন্ন কর্মকর্তারা।