ঢাকাSaturday , 27 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজারবাইজান উপকূলে ইরানের পণ্যবাহী জাহাজডুবি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কাস্পিয়ান সাগরে আজারবাইজানের লাঙ্কারান বন্দরের কাছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ দুর্ঘটনায় পড়ে তলিয়ে গেছে। ডুবে যাওয়ার আগে জাহাজটির সব ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জাওয়াদ জাহাঙ্গিরযাদে বলেন, ইরানি পণ্যবাহী জাহাজ ‘শাবাহাঙ্গ’ এ নয়জন ক্রু ছিলেন যাদের সবাই নিরাপদে রয়েছেন।
শুক্রবার আজারবাইজানের বেসামরিক জাহাজ চলাচল বিষয়ক সংস্থা জানায়, লাঙ্কারান বন্দরের কাছাকাছি অবস্থান থেকে ইরানি পণ্যবাহী জাহাজ শাবাহাঙ্গ থেকে বার্তা পাঠিয়ে জানানো হয় এটি দুর্ঘটনায় পড়েছে।
এ অবস্থায় লাঙ্কারান থেকে আজারবাইজানের জরুরি উদ্ধার মন্ত্রণালয়ের দু’টি হেলিকপ্টার ও একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়। এসব হেলিকপ্টার ও জাহাজ ইরানি জাহাজটি ডুবে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে জাহাজের সব কর্মীকে উদ্ধার করে।
তবে কি কারণে পণ্যবাহী জাহাজটি দুর্ঘটনায় পড়েছিল তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।