ঢাকাThursday , 25 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে পরপর ৩ বোমার বিস্ফোরণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে। বৃহস্পতিবার সরকারি কর্মচারীদের বহনকারী একটি বাসে বোমা বিস্ফোরণের পরপর শহরের পূর্বাঞ্চলে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, ‘যেস্থানে বাসের বোমাটি বিস্ফোরিত হয়েছে, তার কাছেই দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়েছে।’
তিনি জানান, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের বাসে থাকা একটি বোমা বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যেখানে বাসটি বিস্ফোরিত হয়েছে সেখানে আরেকটি মিনিবাসে আগুন ধরে যায়। সেখানে কয়েকজন আহত ও কয়েকটি মৃতদেহ তিনি দেখেছেন। তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।