ঢাকাThursday , 25 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু-চিকুনগুনিয়া চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার।
তিনি বলেন, ‘আমাদের এ চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে সাংবাদিক, খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নানা পেশার মানুষ একত্রিত হয়েছেন। আশা করি, সপ্তাহব্যাপী মশক নিধন কর্মসূচি পালনের মধ্য দিয়ে এডিস মশার বংশ বিস্তার ধ্বংস করতে পারব।’
বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সপ্তাহব্যাপী সারা দেশে মশক নিধন এবং মশাবাহিত রোগ প্রতিরোধকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনসহ গাজীপুর সিটি করপোরেশন, বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ডেঙ্গু সচেতনতা ও চিকুনগুনিয়া রোধে মানিক মিয়া অ্যাভিনিউতে এক র‌্যালির আয়োজন করা হয়। অ্যাভিনিউ ঘুরে সংসদ ভবনের সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এতে অন্যদের মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, সৈয়দ আবুল মকসুদসহ মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সারা দেশে মশক নিধন এবং মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে ২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন করা হবে।
কর্মসূচি পালনের অংশ হিসেবে সারা দেশে সব ড্রেন, নালা, খাল, জলাশয়, মজা পুকুর খেকে কচুরিপানাসহ অন্যান্য ময়লা পরিষ্কার করা হবে। দেশের সব নাগরিককে নিজ নিজ বসতবাড়ি ও বাড়ির চারপাশ পরিষ্কারের আহ্বান জানানো হয়েছে।