ঢাকাWednesday , 24 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মির নিয়ে ট্রাম্প ও মোদি সরকারের বিপরীত সুর

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মির প্রশ্নে ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যস্থতার অনুরোধ প্রসঙ্গে সম্পূর্ণ বিপরীত মন্তব্য করেছে দুই দেশের সরকার। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট বানিয়ে কিছু বলেন নি। আর ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ট্রাম্পকে মধ্যস্থতার কোনো অনুরোধই করেন নি মোদি।
সোমবার হোয়াইট হাউজে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। তার দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাকে সপ্তাহ দুয়েক আগে মধ্যস্থতা করতে অনুরোধ করেছেন। ট্রাম্পের এই মন্তব্যের পরই ভারতের বিরোধী দলগুলো সরকারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করে। এর কারণ হচ্ছে,কাশ্মির সমস্যাকে ভারত বরাবরই‘দ্বিপাক্ষিক সমস্যা’ মনে করে এবং এ বিষয়ে তৃতীয় কোনো পক্ষের জড়াতে নারাজ দেশটি।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছিলেন, কাশ্মির নিয়ে ট্রাম্প ও মোদির মধ্যে কোনো আলোচনা হয় নি। তবে বিরোধী দলগুলো পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নারাজ। তারা সরাসরি মোদির কাছ থেকে এর জবাব দাবি করেছে। তবে এ প্রসঙ্গে মোদি এখনো নীরব আছেন। বুধবার একই ইস্যুতে লোকসভায় হট্টগোল শুরু হলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘আমরা কখনোই দেশের আত্মসম্মানের সঙ্গে আপোষ করব না। গত জুনে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো আলোচনাই হয়নি। কাশ্মির নিয়ে মধ্যস্থতার কোনো প্রশ্নই নেই।’
এদিকে, মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলোকে প্রশ্ন করা হয় মোদির অনুরোধের বিষয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন, তা ‘বানিয়ে বলা’ কি না। এর উত্তরে কাডলো বলেন, ‘এটি খুব অশিষ্ট প্রশ্ন। প্রেসিডেন্ট বানিয়ে কিছু বলেন না।’