ঢাকাWednesday , 24 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে : আইজিপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, একটি মহল রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারাই এখন পদ্মা সেতু নিয়ে গুজব ছড়াচ্ছে।
বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, ‘পদ্মা সেতুতে কোনো মাথা লাগবে না। গুজব ছড়িয়ে একটি মহল স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তদন্ত শুরু হয়েছে। জনগণকে বলব, এসব গুজবে কান দেবেন না। কাউকে ছেলে ধরা সন্দেহ মনে হলে পুলিশকে জানান।’
তিনি জানান, গুজবের ঘটনায় এ পর্যন্ত ৩১টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০৩ জনকে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তদন্তে জানা গেছে, দুবাই থেকে ফেসবুকে প্রথম একটি পোস্ট করা হয়। ওই ব্যক্তি সরকারবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত। তার বিষয়ে আরো তদন্ত হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘৬১টি ফেসবুক লিঙ্ক, ২৫টি ইউটিউব চ্যানেল, ১০টি নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে। পুলিশ সচেতনতামূলক কাজ শুরু করছে। জনগণকে বলব, গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না।’