ঢাকাSunday , 21 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যা আশ্রয়ণকেন্দ্র নির্মাণের সুপারিশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক হয়েছে।
বৈঠকে বন্যাপ্রবণ ও নদী ভাঙ্গণ এলাকায় বন্যা আশ্রয়ণকেন্দ্র নির্মাণের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে রোববার জাতীয় সংসদ ভবনে বৈঠক হয়।
বৈঠকে কমিটির সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সোলায়মান হক জোয়ার্দ্দার, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশ নেন।
বৈঠকে সঠিক স্থান নির্বাচন করে জনস্বার্থে ও প্রয়োজনের নিরিখে সেতু/কালভার্ট নির্মাণ করার সুপারিশ করে। এছাড়া এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য পরামর্শ প্রদান করা হয়।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।