ঢাকাSunday , 21 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচনের দাবিতে মস্কোয় বিক্ষোভ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সুষ্ঠূ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাশিয়ার রাজধানী মস্কোতে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিরোধী প্রার্থীরা যেন অংশগ্রহণ করতে পারে, সেই দাবিতে হওয়া এই বিক্ষোভে ২০ হাজারেরও অধিক মানুষ অংশ নেন।
নির্বাচনে অংশগ্রহণ করার সক্ষমতা অর্জন করার জন্য অন্তত ৫ হাজার মানুষের স্বাক্ষর করতে হয়, যা বিরোধী প্রার্থীরাই জোগাড় করেছে। সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্স নাভালনিসহ অন্যান্য বিরোধী দলীয় নেতারাও সমর্থকদের সাথে বিক্ষোভে যোগ দেন। বিরোধী দলের অন্তত ৩০ জন প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না বলে এসময় অভিযোগ করা হয়।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের কাছে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, প্রশাসনবিরোধী নেতাদের পক্ষে জড়ো করা সমর্থকদের স্বাক্ষর, যে পদ্ধতিতে যাচাই করে বাতিল ঘোষণা করা হয়েছে- তা ভুল।
বিক্ষোভ সমাবেশে নাভালনি বলেন, ‘আমরা তাদের দেখিয়ে দেব যে এটি একটি বিপজ্জনক খেলা। আমরা আমাদের প্রার্থীদের জন্য লড়াই করব’। প্রার্থীদের নির্বাচনের জন্য রেজিস্টার না করা হলে আগামী সপ্তাহে এর চেয়ে বড় পরিসরে বিক্ষোভ আয়োজন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি
এরই মধ্যে লিউবিয়ভ সোবোল নামের এক নারী প্রার্থী নির্বাচনে মনোনয়নের আবেদন বাতিল হওয়ার প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে অনশন কর্মসূচি পালন করছেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা ‘দুর্বৃত্ত, জালিয়াত, প্রতারক এবং চোর মুক্ত’ রাশিয়ার জন্য বিক্ষোভ করছে।
স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে দেয়ার দাবিতে হওয়া এক বিক্ষোভ র‍্যালি থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গত সপ্তাহে গ্রেপ্তার করে পুলিশ।
রাশিয়ায় সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে; বিভিন্ন কারণে প্রেসিডেন্ট পুতিনের প্রতি মানুষের সমর্থনও কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে।