ঢাকাThursday , 18 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেজালবিরোধী অভিযান জোরদারের সুপারিশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে সারাবছর সার্বক্ষণিকভাবে ভেজালবিরোধী অভিযান জোরদার করার সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৃহস্পতিবার কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম।
বৈঠকে মোহাম্মদ নাসিম বলেন, ‘জাতিকে মরণব্যাধি ক্যান্সার ও অন্যান্য জটিল রোগ থেকে রক্ষার জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা ও সমন্বিত কর্মপ্রচেষ্টার বিকল্প নেই।’
কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হাজী মোঃ সেলিম, মোঃ আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আতাউর রহমান খান ও আঞ্জুম সুলতানা, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।