ঢাকাThursday , 18 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুদকের উদ্দেশ্য দুর্নীতি প্রতিরোধ করা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের উদ্দেশ্য মামলা করা নয়, দুর্নীতি প্রতিরোধ করা।
বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, প্রাথমিক ও মাধ্যমিক লেভেলে মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা দিতে হবে। আগামী প্রজন্ম, যাদের ওপর দেশ পরিচালনার দায়িত্ব বর্তাবে, মানবিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ যদি তাদের মধ্যে গড়ে তোলা না যায়, তবে কিছুই টেকসই হবে না। দুর্নীতিমুক্ত প্রশাসন বা শিক্ষা কোনো কিছুই গড়া যাবে না।’
তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম দেখার জন্য ডিসিদের বলেছি। কোথাও অনিয়ম পেলে আমাদের জানাতে।’