ঢাকাWednesday , 17 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে তৃণমূল পর্যায়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশন শেষে তিনি এতথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘ডেঙ্গুর বিষয়ে ডিসিদের নির্দেশ দিয়েছি, তাদের পক্ষ থেকে যেন উদ্যোগ নেওয়া হয়। সারা দেশে আগামী ২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত মশা নিধন অভিযান চালানো হবে। সে বিষয়েও ডিসিদের জানানো হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইচ্ছা করলে এমন কোনো ক্যামিকেল পরিবেশে দিতে পারি না, যেটা মশা মারতে মানুষ মারা হয়ে যাবে। মশা মারতে ডব্লিউএইচও আমাদের যেগুলো অনুমতি দিয়েছে সেগুলোই ছিটানো হচ্ছে।
তিনি বলেন, ‘কোথাও কোথাও প্রশ্ন উঠেছে মশার ওষুধ কার্যকর না, সেখানে যদি ভেজাল থাকে তাহলে তা দেখা হবে। সিটি করপোরেশন স্যাম্পল সংগ্রহ করে আবার পুনরায় টেস্ট করবে।’
জেলা প্রশাসকদের কী কী নির্দেশনা দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দারিদ্র্য বিমোচন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা, সঠিকভাবে কাজ করা ও বরাদ্দ যথাযথভাবে বণ্টন হচ্ছে কি না সেটি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে ।
মন্ত্রী বলেন, ‘কোনো পৌরসভা থাকবে না যদি তারা আয়-ব্যয় নির্বাহ করার সক্ষমতা না থাকে। তাদের ব্যর্থতার জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তিতে পড়বে সেটা হবে না।’
এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।