ঢাকাTuesday , 16 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুম্বাইয়ে ভবন ধসে আটকা ৪০ জন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে চার তলা ভবন ধসে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো আটক পড়ে রয়েছে আরো ৪০ জন।
স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ মুম্বাইয়ের ডোংরি এলাকার ট্যান্ডেল স্ট্রিটে এ ঘটনা ঘটে।
শত বছরের পুরোনো ওই ভবনটিতে এখনো ৪০ জন আটকা পড়ে আছে বলে এনডিটিভি অনলাইন জানিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। ভবনটি যে এলাকাতে অবস্থিত, সেখানকার গলিগুলো সরু। গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে ওই লেন।
ভবনধসের প্রত্যক্ষদর্শী এক কিশোর বলেন, ‘আমরা বিকট শব্দ শুনতে পেয়েছিলাম। প্রত্যেকেই চিৎকার করছিল ভবন ধসে পড়ছে, ভবন ধসে পড়ছে।’
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আমি মৃতদেহ দেখেছি। ভবনটিতে সাত থেকে আটটি পরিবার বাস করতো।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সাংবাদিকদের বলেছেন, ‘ভবনটি শত বছরের পুরোনো। আমরা এর পুনর্নিমাণের অনুমতি দিয়েছিলাম। পুনর্নিমাণের উদ্যোগ দেরিতে নেওয়া হয়েছিল কিনা তা আমরা তদন্তের পর জানতে পারব। এই মুহূর্তে আমরা আটকে পড়া লোকদের উদ্ধারের প্রতি মনোনিবেশ করছি।’