ঢাকাTuesday , 16 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র নিয়ে আদালতে যাওয়ার বিষয়ে তদন্ত হচ্ছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় আদালত কক্ষে খুনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এজলাস কক্ষে কীভাবে একজন মানুষ ধারালো অস্ত্র নিয়ে আসতে পারে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’
মন্ত্রী জানান, এ ঘটনায় কারো কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি অনাকাঙ্খিত ও দুঃখজনক।
মঙ্গলবার পিলখানা সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, ১৫ জুলাই কুমিল্লা আদালতে হত্যা মামলার এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে খুন করেন।
কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত যুবকের নাম ফারুক হোসেন (২৭)। অভিযুক্ত আবুল হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।