ঢাকাMonday , 15 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজস্ব বাড়াতে ডিসিদের কমিটি গঠনের প্রস্তাব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব আয় বাড়াতে জেলা-উপজেলার কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনে এক অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এ কমিটি করলে তারা আয়কর বাড়াতে সহায়তা করতে পারবে। রাজস্ব বোর্ড বলেছে- এটা ভালো প্রস্তাব। এ প্রস্তাব বাস্তবায়নের আগে এর ভেতরে কী আছে, সে বিষয়ে বিস্তারিত জানতে হবে।’
ড. মশিউর বলেন, জেলা-উপজেলা পর্যায়ের অফিসার নিয়োগ ও কর্মকর্তা বাড়ানোর প্রস্তাব অনেক আগেই সরকারের কাছে দিয়েছে রাজস্ব বিভাগ। এই দুইটির সঙ্গে একটি সমন্বয় করা প্রয়োজন। সে মুহূর্তে তারা এই বিষয়টি আরও বিস্তারিতভাবে পরীক্ষা করতে পারবেন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকরা যে সব বিষয় উত্থাপন করেছেন, তারমধ্যে বেশিরভাগ হলো ঋণ ও সরকারের ব্যয় বরাদ্দ কীভাবে মানুষের কাজে লাগানো যায় এবং দ্রুত দক্ষতার সঙ্গে বিতরণ করা যায়। এর কতগুলো করা সম্ভব। তবে কিছু অংশ করা সম্ভব নয়, বাজেট বা হিসাব নিকাশ নিয়ে সমস্যা আছে। তবে, সরকারি কর্মকর্তারা মানুষের প্রতি যে অনুভূতি প্রকাশ করেছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়।