নিজস্ব প্রতিবেদক : পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না।
সোমবার ১৫ জুলাই সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ডিসিদের সঙ্গে অধিবেশন শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা বলেন।
তিনি বলেন, ‘পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাসের লাইন ও বিদ্যুৎ সংযোগ দেব না। যারা এখন থেকে শিল্প এলাকা করতে যাবেন বা করে ফেলেছেন তাদেরকেও নতুন করে চিন্তা ভাবনা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির ব্যাপারে ডিসিরা সন্তুষ্ট। কিন্তু এখানে একটি বিষয়ে আলোচনায় এসেছে প্রি-পেইড মিটার। এটি নিয়ে মাঠ পর্যায়ে কিছু সমস্যা আছে। সেগুলো আমরা দেখব।’

