ঢাকাSunday , 14 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মৃতিসৌধে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Link Copied!

সাভার সংবাদদাতা : মহান মুক্তিযুদ্ধে লাখো শহিদদের স্মৃতি স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন বাংলাদেশে সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন।
রোববার সকাল ৯টা ১০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ৯টা ৩০ মিনিটে বের হয়ে যান।
এসময় এসময় লি নাক ইয়োন মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে নাগেশ্বর চাপা ফুলের একটি চারা রোপণ করেন। পরে সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেনসহ আরও কর্মকর্তাগণ।