ঢাকাSaturday , 13 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবহনে চাঁদাবাজি হলে ব্যবস্থা নেওয়া হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশ পরিবহন সেক্টরে সমন্বয় করে সহায়তা করে। তারপরও কেউ পরিবহন থেকে চাঁদাবাজি করলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ট্রাক মাালিক সমিতির সভা শেষে তিনি আরও বলেন, ‘রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে পুলিশ সারাদেশে পরিবহনে শৃঙ্খলা আনার কাজ করছে। রাস্তায় যেন সুশৃঙ্খলাভাবে পরিবচহন চলতে পারে, কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকেও লক্ষ্য রাখে। তারপরও অনেক সময় অভিযোগ আসে, পরিবহন থেকে পুলিশ চাঁদাবাজি করছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারপরও আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি কোন পুলিশ সদস্য যদি পরিবহন থেকে চাঁদা আদায় করে, তাহলে আমাকে জানান। অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।’