ঢাকাWednesday , 10 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভানুয়াতুতে আটক থাকছে ২৫ বাংলাদেশি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে আটকা থাকছে ২৫ বাংলাদেশি। মানবপাচারকারীদের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য তাদের আটক রাখা হচ্ছে। বুধবার রেডিও নিউ জিল্যান্ড এ তথ্য জানিয়েছে।
গত বছরের নভেম্বর থেকে মানবপাচারের শিকার ১০১ জন বাংলাদেশি ভানুয়াতুতে আটক রয়েছেন। তাদেরকে পোর্ট ভিলা এলাকায় সরকারি তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের অনেককেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সর্বশেষ বুধবার আট বাংলাদেশির একটি দলকে দেশে ফেরত পাঠানোর জন্য বিমানে উঠিয়ে দেওয়া হয়। পোর্ট ভিলায় এখন ২৫ বাংলাদেশি আটক রয়েছেন।
অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের প্রতিনিধি শাহিন খান জানিয়েছেন, বুধবার সকালে আট বাংলাদেশির একটি দল ভানুয়াতু ত্যাগ করেছে। মানবপাচারকারীদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় সুপ্রিম কোর্টে বাকীদের মূল প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য নেওয়া হবে। এ কারণে তাদের রেখে দেওয়া হয়েছে।
ভানুয়াতুর স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রিউ নাপুয়াত বলেছেন, এ দেশে যারা আসছে তাদের সম্পর্কে আরো বেশি তথ্য জানা প্রয়োজন সরকারের।
তিনি বলেন, যেসব লোক এই অঞ্চলে আসছে তাদের কাছ থেকে আমাদের সীমান্তকে সুরক্ষিত করতে আমরা যাতে একটি সাধারণ ব্যবস্থা ভাগ করে নিতে পারি সেজন্য প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য দেশগুলোকে আমরা উৎসাহিত করতে চাই।’