ঢাকাWednesday , 10 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকের সিইও-এমডি নিয়োগে সার্চ কমিটি

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থী বাছাই করতে সার্চ কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলামকে আহ্বায়ক করে ৪ সদস্যদের এ কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
কমিটির অন্য সদস্যদের মধ্যে সরকার মনোনীত রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের একজন চেয়ারম্যান, রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের ডিজিটাল ব্যাংকিং বিষয়ে জ্ঞানসম্পন্ন একজন পরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব, যিনি এ কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়, সার্চ কমিটি প্রতিটি ব্যাংকের জন্য তিনজন উপযুক্ত প্রার্থী বাছাই করে তার একটি তালিকা প্রস্তুত করে সরকারের অনুমোদনের জন্য উপস্থাপন করবে। পরে সরকার অনুমোদিত প্রার্থীকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণক্রমে সিইও এবং এমডি পদে নিয়োগ দেবে।