ঢাকাWednesday , 10 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নূর হোসেনের দুর্নীতির মামলা চলবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের দুর্নীতির মামলা চলবে।
নূর হোসেনের দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়ে বিচারিক আদালতের আদেশ বাতিল করে এ রায় দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে বিচারিক আদালতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলাটি ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, নূর হোসেনের অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে ফৌজদারি রিভিশন করে। তখন আদালত রুল জারি করেন।
বুধবার হাইকোর্ট সেই রুল যথাযথ ঘোষণা করে রায় দেন। ফলে বিচারিক আদালতের অব্যাহতির আদেশ বাতিল হয়ে গেলো। এখন তার বিরুদ্ধে দুর্নীতির মামলাটি চলবে। এ মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামলার বিবরণ থেকে উল্লেখ করে আমিন উদ্দিন মানিক জানান, নূর হোসেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদের অনুকূলে প্রাপ্ত ভূমি উন্নয়ন করের এক শতাংশ অর্থ বরাদ্দের পাঁচ লাখ টাকা ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। বিষয়টি তৎকালীন জেলা দুর্নীতি দমন ব্যুরো, নারায়ণগঞ্জের তদন্তে প্রমাণিত হলে পরিদর্শক ঋত্বিক সাহা ২০০২ সালের ২৮ নভেম্বর নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন।