ঢাকাWednesday , 10 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় বিশ্ব ব্যাংকের সিইও ক্রিস্টালিনা জর্জিয়েভা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছেন।
বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব জানিয়েছেন, ক্রিস্টালিনা জর্জিয়েভা বুধবার সকালে ঢাকায় পৌঁছেছেন।
বাংলাদেশে এটিই তার প্রথম সফর। তিনি ঢাকায় এসেছেন বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে। দুই দিনের সফরে ক্রিস্টালিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। বিশ্ব ব্যাংকের সহায়তাপ্রাপ্ত একটি প্রকল্পও পরিদর্শন করবেন তিনি।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’ এর তৃতীয় নির্বাহী বৈঠকেও যোগ দেবেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিস্টালিনা বলেন, ‘বাংলাদেশ সরকারের সঙ্গে জোড়ালো অংশিদারিত্ব থাকায় বিশ্ব ব্যাংক গর্বিত। বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করতে আমরা সহযোগিতা করে আসছি। জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে থেকেও বিশ্বকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, কীভাবে দুর্যোগের প্রস্তুতি নিয়ে এবং খাপ খায়িয়ে এগিয়ে যেতে হয়। আমি দেখার চেষ্টা করবো তাদের এ সফল উদ্ভাবন এবং সেটার প্রয়োগ।’