ঢাকাMonday , 8 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমদানি সংক্রান্ত চার্জ সহজ হলো

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আমদানি দায়ের বিপরীতে ব্যাংক চার্জ সমন্বয়ের প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যবসায়ীদের আমদানি দায় পরিশোধকালে ব্যাংক যে চার্জ কর্তন করবে সেটা ওভারডিউ হিসেবে প্রদর্শন করতে পারবে না।
এ ধরনের চার্জ কর্তন করা হলে ব্যাংক নিজেই তা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা অপারেশন বিভাগকে অবহিত করবে। এক্ষেত্রে ব্যবসায়ীদের (আমদানিকারকদের) ভোগান্তি কমবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
আগে ব্যবসায়ীদের পক্ষে আমদানি দায় পরিশোধকালে সংশ্লিস্ট ব্যাংক যে চার্জ কর্তন করতো সেটা ওভারডিউ হিসেবে প্রদর্শন করা হতো। এতে চার্জের সমপরিমাণ বিল অব এন্ট্রি সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে আমদানিকারদের বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিতে হতো।
কিন্তু এখন থেকে এ ধরনের চার্জ কর্তন করা হলে ব্যাংকই নিজস্ব উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা অপারেশন বিভাগের ‘অনলাইন ইনওয়ার্ড রেমিট্যান্স মনিটরিং সিস্টেম’ এ রিপোর্ট করবে।
রিপোর্টের আলোকে কেস টু কেস ভিত্তিতে চার্জের সমপরিমাণ বিল অব এন্ট্রি সমন্বয় করবে বাংলাদেশ ব্যাংকের এ বিভাগটি।