ঢাকাSunday , 7 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচারকদের নামের আগে ডক্টর-ব্যারিস্টার নয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিম্ন আদালতের কোনো জজ বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবী লিখতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
পরে ওই কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ বলেন, ‘ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন নিয়ে এসেছিলেন আকরাম উদ্দিন নামে একজন আইনজীবী।
আজ ওই আবেদনের শুনানির সময় আদালত দেখতে পান বিচারকের নামের আগে ডক্টর পদবী লেখা আছে। তখন আদালত স্ব-প্রণোদিত ভাবে আদেশ দেন, ‘নিম্ন আদালতের কোনো বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি লিখতে পারবেন না।’