ঢাকাSunday , 7 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হজ করতে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে মারা গেছেন এক বাংলাদেশি।
শনিবার মক্কায় তিনি মারা যান। ঢাকা জেলায় তার বাড়ি। সৌদি আরবের মক্কায় স্থাপিত আইটি হেল্প ডেস্ক সূত্রে এ তথ্য জানা গেছে।
হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, নিহত বাংলাদেশির নাম মো. সেলিম। তার বয়স ৫৬ বছর। তার পাসপোর্ট নম্বর : BK0577564।
এদিকে ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার রাত ৮টা পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ১২ হাজার ৫৮৩ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৪৯৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৮৭ জন রয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।