ঢাকাSaturday , 6 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশৃঙ্খলা হলে মেয়রকে দায় নিতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কয়েকটি প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্তে কোনো বিশৃঙ্খলা হলে তার দায় মেয়রকেই নিতে। জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী এ হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আ‌য়ো‌জিত মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি দেন।
ইনসুর আলী বলেন, ‘যদি আগামীকাল রিকশা চলাচল বন্ধ করা হয় আর তাতে যদি বিশৃঙ্খলা হয় তার দায় মেয়রকেই নিতে হবে। কারণ আমরা বারবার বলেছি, চালকদের লাইসেন্স দেন। আজ পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন আমাদের চালকদের কোনো লাইসেন্স দেয় নাই।’
তিনি বলেন, ‘আমাদের কথা পরিষ্কার, অবৈধ রিকশা উচ্ছেদ করতে হবে। অবৈধ রিকশা উচ্ছেদ না করা পর্যন্ত কোনো রাস্তা রিকশা মুক্ত করা যাবে না। আর যদি আগামীকাল থেকে কোনো রাস্তা বন্ধ করা হয় তাহলে মেয়রকে বলব আজকের মধ্যেই যতগুলো নিবন্ধিত লাইসেন্স সেগুলো বাতিল করেন। আমরা রিকশা চালাব না। আপনি রাস্তা বন্ধ করবেন অথচ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ করবেন না, এটা হতে পারে না। আমরা হতে দেব না।’
ইনসুর আলী বলেন, ‘যেখানে অনুমোদনবিহীন ব্যাটারিচালিত রিকশা চলছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। অথচ আমরা ট্যাক্স দিচ্ছি। তারপরও আমাদের বিরুদ্ধে কথা বলবে, রাস্তা বন্ধ করবে, এটা আমরা হতে দিতে পারি না।’
মানববন্ধনে জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের সভাপতি আজহার আলীসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।