নিজস্ব পেতিবেদক: দীর্ঘ বিরতির পর মাঠে নামছেন চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা।
শনিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিতে শুরু করেছেন তারা।
এতে কয়েক হাজার চাকরিপ্রার্থী অংশ নিতে পারেন বলে ধারণা করছেন আন্দোলনকারীরা। শুধু তাই নয়, কর্মসূচিতে ডাকসু ভিপি-জিএসরাও একাত্মতা করে আসতে পারেন বলেও তারা মনে করছেন।
আজ থেকেই বড় আন্দোলনের পথে হাঁটবেন ৩৫ আন্দোলনকারীরা এমনটাই দাবি সংশ্লিষ্টদের। কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ এলাকাতেও অবস্থানের কথা রয়েছে তাদের।

