ঢাকাThursday , 4 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিসিএস: ৯৯ জনকে প্রথম শ্রেণির পদে সুপারিশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ৩৭ তম বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন ৯৯ জনকে প্রথম শ্রেণির পদে সুপারিশ করা হয়েছে। ২১ ক্যাটাগরিতে এদেরকে নিয়োগের সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনের এক সভায় এ সুপারিশ করা হয়।
রেলওয়ের সহকারী সার্জন পদে ৮ জন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদে ১৮ জন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিসংখ্যান কর্মকর্তা পদে ২০ জন, খাদ্য মন্ত্রনায়লে ৫ জন সহ ৯৯ জনকে নিয়োগের জন্য ‍সুপারিশ করা হয়েছে।
পিএসসি জানায়, এর আাগে এই বিসিএসে নন ক্যাডার থেকে ৫৭৮ জনকে প্রথম শ্রেণিতে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সব মিলে ৩৭তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে এ পর্যন্ত ৬৭৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করল পিএসসি।
৩৭তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাঁদের নিয়োগ দেওয়া হবে বলে পিএসসি সূত্র জানিয়েছে।
৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হলেও বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়।