ঢাকাWednesday , 3 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মতিঝিলে বহুমুখী পাটপণ্য বিক্রয়কেন্দ্র

Link Copied!

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র চালু হয়েছে।
পাট শিল্প রক্ষাকল্পে বুধবার অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ এই কেন্দ্রের শুভ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
৯৯, মতিঝিল, করিম চেম্বারের ২য় তলায় বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এই কেন্দ্রের মাধ্যমে দেশি/বিদেশি ক্রেতাদের একই জায়গা থেকে পছন্দ মত বহুমুখী পাটপণ্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। পাটের হারানো গৌরব ফিরে পেতে এই বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়া গুলনার নাজমুন নাহার (অতিরিক্ত সচিব), পাট অধিদপ্তরের মহাপরিচালক শামসুল আলম, জেডিপিসির নির্বাহী পরিচালক রীনা পারভীন (অতিরিক্ত সচিব), বাংলাদেশ জুট ডাইভারসিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিডিজেএমইএ) আহ্বায়ক মো. রাশেদুল করিম মুন্না, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও জেডিপিসির কর্মকর্তাবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বাংলাদেশকে আবারও সোনালী আশেঁর দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার। আজ জেডিপিসি’র উদ্যোগে মতিঝিলে ২য় বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করার মাধ্যমে এটা আবারও প্রমাণিত হল। এছাড়াও ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ সুষ্ঠুভাবে শতভাগ বাস্তবায়ন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘পাট সোনালি আঁশ নামে খ্যাত বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। দেশের চার কোটিরও বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাট শিল্পের সঙ্গে জড়িত। কাঁচা পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানী বৃদ্ধি, দেশের অভ্যন্তরে পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় কাজ করছে বর্তমান সরকার। দেশি উদ্যোক্তাদের উৎপাদিত বহুমুখী পাটপণ্য এক জায়গা থেকে প্রদর্শণ ও বিক্রির উদ্দেশ্যে এ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে দেশি-বিদেশি ক্রেতারা একই জায়গা থেকে পছন্দমতো বহুমুখী পাটপণ্য সম্পর্কে ধারণা নিতে এবং তা ক্রয় করতে পারবেন।’ পাটের হারানো গৌরব ফিরে পেতে এ বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করেন তিনি।